অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

২১ মে ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৬:৩৩ PM
বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান © সংগৃহীত

নানান প্রতিবন্ধকতার পর অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি। বুধবার (২১ মে) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ মে মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে ৩০ মে দ্বিতীয় ম্যাচ হবে। আর তৃতীয় ও শেষ ম্যাচ যথারীতি একদিন বিরতি দিয়ে ১ জুন গড়াবে। তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে। তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এবং বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

এর আগে, ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে লিটন দাস-শেখ মেহেদীরা। এই সিরিজকে সামনে রেখে ২৬ ও ২৭ মে প্রস্তুতি নেবে টাইগাররা। 

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডের পরিবর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড। 

কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি শঙ্কার মুখে পড়ে। শঙ্কা কেটে গেলে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।

 

ট্যাগ: বিসি পি
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬