ঈদে ছুটি না পেয়ে যা বললেন টাইগ্রেস অধিনায়ক

৩১ মার্চ ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
নিগার সুলতানা জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি © সংগৃহীত

নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে চলতি সপ্তাহেই পাকিস্তানে পাড়ি জমাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সে কারণে নারী ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি মেলেনি। মিরপুরে ক্যাম্পেই ঈদ উদযাপন করছেন জ্যোতি-নাহিদারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলের অধিনায়ক জ্যোতি। 

সেখানে তিনি বলেন, 'আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক।'

টাইগ্রেস অধিনায়ক বলেন, 'অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।'

এদিকে পরিবার থেকে আলাদা ঈদ উদযাপন করা ক্রিকেটারদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এ নিয়ে জ্যোতি বলেন, 'মারুফা-স্বর্ণা এরা ছোটো। তো আজকে একটা একসাথে গেট টুগেদারের উদ্যোগ নিয়েছে বিসিবি। তো ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে।'

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, 'ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা রয়েছে। সেখানে আমাদেরকে ভালো করতে হবে। সুতরাং এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা ঈদের সময় ট্রেনিংটা কন্টিনিউ করব।'

তিনি যোগ করেন, 'ঈদের দিন হয়তো ট্রেনিংটা থাকবে না। আগে পিছের ট্রেনিংটা চলতে থাকবে। কারণ আমরা যদি ছুটি দিতে চাই, সেই বিরতিটা আমাদের দলের জন্য ভালো হতো না।'

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬