বিসিবিতে বাড়ছে পাকিস্তানি কোচ

২৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ এইচপি দলে একটি পূর্ণাঙ্গ বিদেশি কোচিং প্যানেল চেয়েছিলেন, সাবেক চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। তার সেই প্রত্যাশা আংশিক পূরণ হয়েছিল। প্রধান কোচ ডেভিড হেম্পের সঙ্গে পেস বোলিং কোচ কলি মুরকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার চলতি বছরে আরও দু’জন বিদেশি যোগ হতে পারেন এইচপির কোচিং প্যানেলে।

এদিকে বিসিবিতে দিন দিন পাকিস্তানি স্পিন কোচের সংখ্যা বাড়ছে। সাকলায়েন মুশতাকের উত্তরসূরি হিসেবে মুস্তাক আহমেদ কাজ করছেন। জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।

পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খানকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে ৫৪ বছর বয়সী এ কোচের।

এ প্রসঙ্গে এইচপির চেয়ারম্যান মাহাবুবুল আনাম জানান, স্পিন কোচের নিয়োগ নিয়ে সিইও নিজামউদ্দিন চৌধুরী কাজ করছেন। ব্যাটে-বলে মিললে প্রথমে তাকে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হতে পারে। স্পিন কোচের সঙ্গে একজন বিদেশি ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া-ও চলছে।

অন্যদিকে গেম ডেভেলপমেন্টে লেগ স্পিন কোচ হিসেবে শাহেদ মাহমুদ কাজ করছেন। খেলা ছেড়ে কোচিং পেশাকে বেছে নেন ঢাকা লিগে খেলা এই লেগি। তাকে নিয়োগ দেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ। লেগ স্পিনার হান্টের কাজ করছেন তিনি। জেলায় জেলায় ঘুরার পর লেগ স্পিনার বাছাই করে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মাহাবুবুল আনাম বলেন, ‘সোহেল ছাড়া এ পর্যায়ে কোনো স্পিন কোচ নেই। এইচপিতে একজন বিদেশি স্পিন কোচ থাকলে ছেলেরা শিখতে পারবে। কারণ, এইচপিতেই শেখার জায়গা। আরশাদের সঙ্গে আমরা কথা বলছি। প্রথমে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। কাজ পছন্দ হলে দীর্ঘ মেয়াদে চিন্তা করব। তাকে নিয়োগ দেওয়ার বড় কারণ হলো, শাহেদ মাহমুদ লেগ স্পিন নিয়ে গেম ডেভেলপমেন্টে কাজ করছেন। মুশতাক জাতীয় দলের সঙ্গে আছেন। বয়সভিত্তিক আর জাতীয় দলের মাঝের ধাপ হলো এইচপি। এই জায়গায় বেসিক নিয়ে কাজ করা হয়। এই পর্যায়ে বিশেষায়িত কোচ বেশি প্রয়োজন।’

ট্যাগ: বিসিবি
কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬