ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ AM
ফাহাম আবদুস সালাম

ফাহাম আবদুস সালাম © সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাতা, লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম বলেছেন, ‘জাস্ট মেইক শিওর যে রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়। প্যাথেটিক অবস্থা!’ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ফাহাম আবদুস সালাম লিখেছেন, ‘আমার মনে হয় আপনার কাছে যদি বিএনপির যথেষ্ট ছাপড়ি ও গুণ্ডা হাতে থাকে এই মুহূর্তে সচিবালয় কিংবা সংসদ ভবন ভাঙচুর করতে পারবেন। জাস্ট মেইক শিওর যে রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়। প্যাথেটিক অবস্থা!’

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাই করা হয় বলে দাবি করেন তিনি।

এছাড়াও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে দাবি করা হয়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়। সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়।

আরও দুই বিভাগ চালুর অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • ০৬ নভেম্বর ২০২৬
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, ওপেনিংয়ে নাঈম; শুরুতেই বিপাকে…
  • ০৬ নভেম্বর ২০২৬
পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে ফাইফার, অস্ট্রেলিয়ার কিংবদন্তির …
  • ০৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর প…
  • ০৬ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে পাহাড় থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর,…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950