জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ PM
এলিভেটএক্স প্রেজেন্টস সায়িভার্স কার্নিভাল ২.০ সম্পন্ন

এলিভেটএক্স প্রেজেন্টস সায়িভার্স কার্নিভাল ২.০ সম্পন্ন © সৌজন্য প্রাপ্ত

সারা দেশের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, প্রতিভা বিকাশ ও সৃজনশীলতার সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত ‘এলিভেটএক্স প্রেজেন্টস সায়িভার্স কার্নিভাল ২.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে মোট সাতটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে মোট ২১ জন বিজয়ীকে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ, বিভিন্ন ছাড়ের কুপন, বিনা মূল্যে সেশন ও কর্মশালাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে দেওয়া হয়।

ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এলিট অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ অর্জন করেন শাহীন সুলতানা আফরিন, ফয়সাল বিন আজাদ, নূর-ই-জান্নাত ও ইশরাত জাহিন এশা। পুরস্কার হিসেবে সেরা তিনজনের হাতে বিশেষ সম্মাননা স্মারক, সনদ, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘সেরা আয়োজক পুরস্কার’ অর্জন করেন মেহরাব হোসেন শুভ। এ ছাড়া আয়োজনে বিশেষ অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয় উম্মে হাবিবা আহনা, রামিম ইকবাল ওয়ালিদ, জান্নাতুল ফেরদৌস ঈশিতা, তাজবিদ মুহতাসিম, খন্দকার নাবিদ হোসেন আলিফ ও মাহাদি মোকবুল আলিকে। পাশাপাশি পরামর্শক হিসেবে অসামান্য অবদানের জন্য ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেন আহনাফ তাহসিন।

এবারের আয়োজনে সর্বাধিক পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে ‘সর্বাধিক পুরস্কারজয়ী কলেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আয়োজনে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ বিএনএমপিসি বাংলা ভাষা ও সাহিত্য ক্লাবকে ‘সেরা ক্লাব সহযোগী পুরস্কার’ প্রদান করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে সায়েন্স স্পার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহনাফ তাহসিন বলেন, ‘সায়িভার্স কার্নিভাল ২.০ আমাদের জন্য জ্ঞান, সৃজনশীলতা ও সহযোগিতার এক অসাধারণ যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, প্রতিষ্ঠান, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, পার্টনার ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে। যারা এই আয়োজনকে সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

‘এলিভেটএক্স প্রেজেন্টস সায়িভার্স কার্নিভাল ২.০’ সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব সহযোগী, গণমাধ্যম সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের একত্রিত করে জ্ঞান, প্রতিভা, সৃজনশীলতা ও সহযোগিতার একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে।

এ আয়োজনে দ্য ডেইলি ক্যাম্পাস ছিল আনুষ্ঠানিক অনলাইন গণমাধ্যম সহযোগী। পুরো আয়োজনের প্রচার ও গণমাধ্যম সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদি, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬