তরুণদের সেলস পেশায় প্রস্তুত করতে শুরু হচ্ছে Sales Accelerator-এর দ্বিতীয় কোহর্ট

১৯ আগস্ট ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
তরুণদের সেলস পেশায় প্রস্তুত করতে শুরু হচ্ছে Sales Accelerator-এর দ্বিতীয় কোহর্ট

তরুণদের সেলস পেশায় প্রস্তুত করতে শুরু হচ্ছে Sales Accelerator-এর দ্বিতীয় কোহর্ট © টিডিসি ফটো

বাংলাদেশের তরুণদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও বাস্তব অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে এসিআই পিএলসির উদ্যোগে পরিচালিত হচ্ছে ACI Career EDGE Academy। এরই অংশ হিসেবে আয়োজিত Sales Accelerator Program-এর প্রথম কোহর্ট সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। ছয় দিনব্যাপী মোট ২৪ ঘণ্টার এই প্রোগ্রামে ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করেন।

পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীরা শুধু তাত্ত্বিক ধারণা নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রে Sales-এর বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন। গ্রাহকের প্রয়োজন বোঝা, সম্ভাব্য ক্রেতা শনাক্ত করা, কার্যকর যোগাযোগ, উপস্থাপনা, সঠিক প্রশ্ন করার কৌশল এবং বাস্তব বিক্রয় পরিস্থিতিতে কীভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে হয়— এসব বিষয়েও ছিল ব্যবহারিক অনুশীলন ও ভূমিকা পালনের সুযোগ।
  
৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করেন এসিআই পিএলসির অভিজ্ঞ প্রশিক্ষক মো. মাসুদ করিম, ট্রেনিং বিভাগের প্রধান; মো. খুরশেদ আলম, এজিএম, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট; মো. আবদুল মেনাম আদিল, এজিএম, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আসিফ ইয়াসিন কবির, লিড, ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট।

প্রথম কোহর্টের সফল সমাপ্তির পর অংশগ্রহণকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং অসংখ্য আগ্রহী তরুণের পক্ষ থেকে পুনরায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে শুরু হচ্ছে Sales Accelerator Program-এর দ্বিতীয় কোহর্ট। আগামী শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে দ্বিতীয় কোহর্টের কার্যক্রম।

প্রথম কোহর্টে আবেদন করেও সুযোগ পাননি—বিশেষ করে এমন তরুণদের জন্য এটি একটি নতুন সুযোগ। পাশাপাশি যারা Sales পেশায় ক্যারিয়ার শুরু করতে চান এবং বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী, তারাও এই কোহর্টে অংশ নিতে পারবেন।

তবে দ্বিতীয় কোহর্টে আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে নিজেদের আসন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

রেজিস্ট্রেশনে আগ্রাহীরা সরাসরি ভিজিট করুন এই লিঙ্কে: https://docs.google.com/forms/d/18r5sQLd5bWYOAoUT7vxJQT-c8e6qtTEsfQboephFSyc/edit

Sales Accelerator Programটি ২৪ ঘণ্টার ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম; যা ২১ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। ACI Centre ও SKBM, তেজগাঁও-এ অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং সোমবার ও বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬