ঈদে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে যেসব যান চলাচল

২৪ মে ২০২৬, ০৪:১৪ PM
 ট্রাক-কাভার্ড ভ্যান

ট্রাক-কাভার্ড ভ্যান © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাটসংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে ছয় দিন বন্ধ থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে রুট পারমিটবিহীন বাসও চলাচল করতে পারবে না। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে

রবিবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ঈদ উপলক্ষে আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়েন এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন।আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলোকে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী তোলা-নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে আগামী ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী করা হবে। এ সময়ে এই পথে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে যানজট কমাতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এর মধ্যে রয়েছে বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ঢাকা-কেরানীগঞ্জ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬