শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM
১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে

১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে © সংগৃহীত

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলছেন, আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

এক ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮-১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এ শৈত্যপ্রবাহ ২-৩ দিন স্থায়ী হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫। বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামর ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9