গুলিস্তানে খদ্দর শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি

২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ PM
সন্ধ্যায় খদ্দর মার্কেটের ছাদে গোডাউনে আগুনের সূত্রপাত হয়

সন্ধ্যায় খদ্দর মার্কেটের ছাদে গোডাউনে আগুনের সূত্রপাত হয় © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮ তলা ভবনের ছাদে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২৬ ডিসেম্বর)​ সন্ধ্যা সাড়ে ৫টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউনের এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের  উপপরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। অবশেষে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬