গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ PM
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন © সংগৃহীত

রাজধানী গুলিস্থানের জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউনে আগুন লাগায় ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।

ট্যাগ: আগুন
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬