৫ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে ৫ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার চলতে শুরু করেছে মেট্রোরেল। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর হতে মেট্রোরেল চলাচল শুরু করেছে।

এর আগে, বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্বঘোষণা মতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। পরে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে কক্ষেই অবরুদ্ধ করে রাখেন। অনেক কর্মকর্তা–কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬