‘বোকা সিংহীটা এখনো টের পায় নাই যে, পুরো দেশটাই একটা চিড়িয়াখানা’

০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ PM
ইমতিয়াজ মাহমুদ

ইমতিয়াজ মাহমুদ © সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় থাকে দর্শনার্থীদের বাড়তি ভিড়। এর মধ্যেই বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহী খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত দর্শনার্থীদের বের করে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

প্রায় দুই ঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে পুনরায় খাঁচায় নেওয়া হয়।

এ ঘটনাটি উল্লেখ করে কবি ইমতিয়াজ মাহমুদ শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। তিনি লেখেন, ‘মিরপুর চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালানো বেকুব সিংহটার জন্য খারাপ লাগছে।’ এরপর ইমতিয়াজ যোগ করেন, ‘ সে (সিংহী) এখনো টের পায় নাই যে, পুরো দেশটাই একটা চিড়িয়াখানা।’

তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ব্যঙ্গ, রসবোধ ও সমসাময়িক বিষয়কে আলাদা দৃষ্টিতে দেখার ক্ষমতার জন্য আলোচিত ইমতিয়াজ এর আগেও বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে সাড়া ফেলেছেন।

ইমতিয়াজ মাহমুদ আধুনিক বাংলা কবিতায় বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও তিনি সমানভাবে জনপ্রিয়।

১৯৮০ সালে ঝালকাঠিতে জন্ম নেওয়া ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার কবিতার বই ‘পেন্টাকল’ পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ কৃত্তিবাস পুরস্কার লাভ করে। ভাবনার গভীরতা, ভাষার স্বকীয়তা ও ব্যতিক্রমী উপমার জন্য তিনি তরুণদের কাছে বিশেষভাবে পরিচিত।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬