বিএমএর হল অব ফেইমে অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

৩০ অক্টোবর ২০২৫, ০৮:১০ PM
হল অব ফেইম অন্তর্ভুক্তি স্মারক গ্রহণকালে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান (বাম থেকে)

হল অব ফেইম অন্তর্ভুক্তি স্মারক গ্রহণকালে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান (বাম থেকে) © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) গৌরবমণ্ডিত হল অব ফেইমে অন্তর্ভুক্ত হয়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ভাটিয়ারিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে হল অব ফেইমের অন্তর্ভুক্ত হন তারা।

হল অব ফেইম হল একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা কোন নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে এ সম্মানে ভূষিত করা হয়। এর আগে ৭ জন সেনাবাহিনী প্রধান গৌরবমণ্ডিত বিএমএ হল অব ফেইমে অন্তর্ভুক্ত হন। বিএমএর হল অব ফেইমে সেনাবাহিনী প্রধানদের পাশাপাশি বাহিনী প্রধান হিসেবে প্রথমবারের মত বর্তমান নৌ ও বিমান বাহিনী প্রধানরা এ বিরল সম্মানে ভূষিত হলেন।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে ১৯৮৪ সালে ২য় যৌথ সামরিক প্রশিক্ষণে বিএমএতে অংশগ্রহণ করেন। ১০ সপ্তাহের যৌথ সামরিক প্রশিক্ষণ শেষে বাহিনী প্রধানরা নিজ নিজ একাডেমি থেকে ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। পরবর্তীতে এডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই ১৭তম নৌবাহিনী প্রধান এবং ২০২৪ সালের ১১ জুন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

হল অব ফেইমে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে আর্টিলারি অধিদপ্তরের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, বিএমএ কমান্ড্যান্ট, ইস্ট বেঙ্গল রেজিন্টে সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট, চা বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬