সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের কত?

১৫ অক্টোবর ২০২৫, ০৪:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। এর পরই রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এই দুটি দেশের নাগরিকরা বিশ্বের মাত্র ৩৮ দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবারের হালনাগাদ সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের।

হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে দেশটি। হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬