ফেনীর সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

১৯ জুন ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
পুশ ইন করা ১১ জন বাংলাদেশি

পুশ ইন করা ১১ জন বাংলাদেশি © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ১১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (১৮ জুন) মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত পিলার-২১৯১ এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে উপজেলার যশপুর বিওপির নিয়মিত টহলদল মটুয়া এলাকা থেকে তাদের আটক করে। এদের মধ্যে একজন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। 

আটককৃতরা জানায়, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার মুম্বাই থেকে ৩৫০ জনকে বিমানযোগে আগরতলা আনা হয়। পরে তাদের ঠেলে পাঠানোর জন্য বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৩০ মে ছাগলনাইয়ার একই সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন এবং ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950