আজ বিশ্ব বাবা দিবস

১৫ জুন ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
বাবা-সন্তানের ভালবাসার প্রতীকী ছবি

বাবা-সন্তানের ভালবাসার প্রতীকী ছবি © সংগৃহীত

আজ ১৫ জুন, বিশ্ব বাবা দিবস (ফাদার্স ডে)। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারকে বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করে থাকে। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়।

এই দিনে কেবল নিজের বাবা নয়, বরং সব ধরনের পিতৃসুলভ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। একজন বাবা কেবল পরিবারের উপার্জনকারী নন— তিনি সন্তানদের জীবনের পথপ্রদর্শক, অভিভাবক এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাবাদের নিঃস্বার্থ ভালোবাসা, সাহচর্য ও আত্মত্যাগ সন্তানদের জীবনের গভীরে ছাপ ফেলে যায়। তাই এই দিনটি পরিবারে মিলিত হওয়ার, বাবাদের পাশে সময় কাটানোর এবং আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ।

জানা যায়, ১৯০৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার মোনোনগাহয় কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৩৬২ জন পুরুষ। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন সন্তানের বাবা। এর ফলে প্রায় ১ হাজার শিশু পিতৃহারা হয়ে পড়ে। পরের বছর ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় স্মরণসভার আয়োজন করা হয়। নিহত ব্যক্তিদের সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনাসভার আয়োজন করে। এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন। বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর।

১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। এর আগে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুনের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। তবে ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। ওয়াশিংটন থেকে শুরু হলেও পরবর্তী সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই দিবস পালনের কথা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মা দিবসের পাশাপাশি বাবা দিবসের প্রতিও সচেতন হতে থাকেন সন্তানরা। এরপর ১৯২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলি বাবা দিবসের সম্মতি দেন।

 

 

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9