৮ বছরের ছেলেকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন 

১৫ মে ২০২৫, ১০:০২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ PM
মো. এরশাদ মিয়া

মো. এরশাদ মিয়া © সংগৃহীত

নেত্রকোনা  সাখাওয়াত হোসেন নামে ৮ বছর বয়সী শিশুকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে  ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।  বুধবার (১৪ মে) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

ওই বাবার নাম মো. এরশাদ মিয়া (৩৬)। তিনি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. আবদুল জব্বার মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) আবুল হাশেম। 

তিনি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সাথে প্রায় ১৫ বছর আগে  এরশাদ মিয়ার বিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুটি সন্তান হয়। প্রথম সন্তান মো. সাখাওয়াত হোসেন আরাফ, বয়স আট বছর। প্রসবের সময় মারা যায় দ্বিতীয় সন্তান। বিয়ের পর থেকেই স্বামী এরশাদ মিয়া স্ত্রী আফরোজাকে প্রায় সময়ই নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে যান আফরোজা। তিনি পাশের কান্দুলিযা গ্রামে মামা লিটনের বাড়িতে থাকতেন। এ সময়ে এরশাদ স্ত্রী ও সন্তানের কোন খোঁজ খবর রাখতেন না। আফরোজা মামার বাড়িতে থেকে সেলাই মেশিনে কাজ করে সন্তান নিয়ে জীবিকা চালিয়ে আসছিলেন।

তিনি আরও জানান,  এক পর্যায়ে গত ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি এরশাদ মিয়া কান্দুলিয়া গ্রামে গিয়ে একমাত্র সন্তান সাখাওয়াত হোসেনকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তাকে  হত্যা করেন। খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে।

এ ঘটনায় আফরোজা আক্তার ওইদিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার সন্তানকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।   

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬