দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ১৫

১৩ জুন ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে  দুই নারীর মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ এর মধ্যে অপরজনের বয়স ৭১-৮০ এর মধ্যে।  ঢাকা ও চট্টগ্রাম   এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫০২ জনে। সেইসাথে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।

উল্লেখ্য,  গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬