ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

০৪ জুন ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৮ জুন ২০২৫, ১২:৩৪ PM
মেট্রোরেল চলাচল

মেট্রোরেল চলাচল © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে। ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঈদের দিন ছাড়া প্রতিদিনই মেট্রোরেল চলাচল করবে বলে জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন রাজধানী ঢাকার দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে থেকেই আসামি, মামলা দেশে— নাম বাদ দিতে এসআইয়ের ৫ লাখ টাকা ঘুষ দাবি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। আগামী ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।

ফারসি ভাষায় বাংলাদেশকে জানার এক অনন্য আয়োজন—‘রোজনামচা’ দ্বি…
  • ২০ আগস্ট ২০২৬
চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক…
  • ২০ আগস্ট ২০২৬
তিন দফা দাবি পুনর্ব্যক্ত, সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমি ফারহানা
  • ২০ আগস্ট ২০২৬
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ২০ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশে…
  • ২০ আগস্ট ২০২৬