আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গোলিয়া যাচ্ছে বাংলাদেশের ১৫ খুদে গণিতবিদ

২০ জুলাই ২০২৬, ১১:০০ PM
বাংলাদেশের ১৫ সদস্যের খুদে গণিতবিদ

বাংলাদেশের ১৫ সদস্যের খুদে গণিতবিদ © টিডিসি ছবি

ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কম্পিটিশন (এমআইএমসি) ২০২৬-এর ২৪তম আসরে অংশ নিতে মঙ্গোলিয়া যাচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের জাতীয় দল। আগামী ২২ থেকে ২৭ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বিশ্বের ৩২টি দেশের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থী অংশ নেবে। বাংলার ম্যাথের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দলের শিক্ষার্থীরা কি স্টেজ-টু ও কি স্টেজ-থ্রি এই দুই বিভাগে প্রতিযোগিতা করবে।

কি স্টেজ-টু বিভাগে রয়েছেন অরিজিৎ সাহা (সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), আরিয ইনতিশার চৌধুরী ও রাজর্ষি সাহা (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), লাবিবা বিনতে ফজলে রাব্বি (মাস্টারমাইন্ড স্কুল), অর্ণব রঞ্জন পাল (আনন্দনিকেতন স্কুল), তরজা তনূদ্ভব তম (সহজপাঠ উচ্চ বিদ্যালয়) এবং তাহমীদ হাসান (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ)।

কি স্টেজ-থ্রি বিভাগে রয়েছেন আলভিন খান, রিশান আন নাফি ও মুবতাসিম আল মাহদি (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), সাকিন আল সাদাফ (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল), মারজানা মানহা (এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), বারীরাহ মোস্তাখার (স্কলাস্টিকা), মো. ইমাদ আল দীন চৌধুরী (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) এবং ফাইজা আদিফাহ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর)।

বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা মো. আশরাফুল আল শাকুর।

মো. আশরাফুল আল শাকুর বলেন, শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার কোনো ঘাটতি নেই। প্রয়োজন নিয়মিত চর্চার অনুকূল পরিবেশ এবং সঠিক দিকনির্দেশনা। এই দুটি নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।

দলের সদস্য সাকিন আল সাদাফ বলেন, এই প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলীয় উভয় পর্যায়ের পরীক্ষা দিতে হয়। তাই ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দলগত সমন্বয়ও গুরুত্বপূর্ণ। গত দেড় মাস ধরে সবাই নিবিড়ভাবে প্রস্তুতি নিয়েছেন এবং দেশের জন্য সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই তারা মঙ্গোলিয়ায় যাচ্ছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ দল নির্বাচনের জন্য বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ (বিএমইসি) ২০২৬ আয়োজন করা হয়। এতে দেশের ৫২টি জেলা থেকে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। অনলাইন বাছাইয়ের পর ১ মে ঢাকার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৬৫০ শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বে ১২০ জন বিজয়ী নির্বাচিত হওয়ার পর ফলাফল ও টিম সিলেকশন টেস্ট (টিএসটি)-এর ভিত্তিতে ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হয়।

এবারের বাংলাদেশ দলের ভেন্যু পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, লজিস্টিক পার্টনার এসিআই এবং মিডিয়া পার্টনার দ্য ডেইলি ক্যাম্পাস।

বাংলার ম্যাথের মতে, এই অংশগ্রহণ কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনের সুযোগ নয়, বরং বাংলাদেশের তরুণ গণিত প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মঙ্গোলিয়ায় বাংলাদেশ দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারে ব্রাজিলও!
  • ২১ জুলাই ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ দফা দাবি জানাল রাকসু
  • ২১ জুলাই ২০২৬
এইচএসসির সময়সূচির বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে, সতর্ক করল আন্ত…
  • ২১ জুলাই ২০২৬
কলেজটির ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগ ‘অবৈধ’—তালিকায় ১৮ অধ্যা…
  • ২১ জুলাই ২০২৬
বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত, তবু কেন বাছাইপর্ব খেলতে হবে আ…
  • ২১ জুলাই ২০২৬
ছাত্রাবাসে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ২১ জুলাই ২০২৬