এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে তিন প্রস্তাব

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের জন্য তিনটি প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এই তিনটি প্রস্তাবের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় যেটি অনুমোদন দেবে সেটি চূড়ান্ত আকারে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হওয়ার পর নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এজন্য তিনটি রুটিন তৈরি করেছে বোর্ড। এগুলো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ওই সূত্র আরও জানায়, বোর্ডের প্রথম প্রস্তাবনায় আগামী ৩ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু করার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় পরীক্ষা শুরুর তারিখ ধরা হয়েছে ৫ নভেম্বর। আর তৃতীয় প্রস্তাবনায় পরীক্ষা শুরু হবে ৯ নভেম্বর থেকে। এই তিনটি প্রস্তাবনার যেটি অনুমোদন হবে সেদিন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষার জন্য আমরা তিনটি খসড়া রুটিন তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এই তিনটির যেটি অনুমোদন হবে সেদিন থেকেই পরীক্ষা শুরু হবে।

অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ/রুটিন চূড়ান্ত অনুমোদন দিলে দেশের সকল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগে পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।

দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬