এইচএসসিতে ফের রেজিস্ট্রেশন শুরু

০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ PM
 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

বন্যা ও অন্যান্য কারণে যারা নির্ধারিত সময়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের ফের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর রেজিস্ট্রেশন ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি তারা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। তাদের জন্য সোনালী সেবার মাধ্যমে 'ফি' পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬