স্ত্রীর মর্যাদার দাবিতে জবি শিক্ষার্থীর বাড়িতে কলেজছাত্রী

২২ জুলাই ২০২২, ০৭:৩১ PM
কলেজছাত্রী

কলেজছাত্রী © সংগৃহীত

নীলফামারীতে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক নিপুণ রায়ের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২২ জুলাই) বিকাল পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রেমিক নিপুণ রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্সের শিক্ষার্থী।

এ ব্যাপারে কলেজছাত্রী জানান, পাঁচ বছর আগে নীলফামারী কলেজে নিপুণের সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়র ঢাকার লোকনাথ মন্দিরে ২০১৯ সালের ৩ জানুয়ারি আমরা বিয়ে করি। বিয়েতে নিপুণের বান্ধবী ও তার স্বামী উপস্থিত ছিলেন। বিয়ের পর নিপুণের এক বান্ধবীর বাসায় বসবাস করি। চাকরি না পর্যন্ত আমাকে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলে নিপুণ। বেশ কিছু দিন ধরে নিপুণ আগের মতো যোগাযোগ রাখছে না। তাই মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে চলে আসি।

তিনি আরও জানান, নিপুণের পরিবার চাচ্ছে আমি যেন এখান থেকে চলে যাই। তারা আমার পরিবারকে চার লাখ ৫০ হাজার টাকা দিতে চেয়েছে। এতে আমার পরিবার রাজী নয়। নিপুণ আমাকে স্ত্রীর মর্যাদা দিবে, না হলে নিপুণ আমার মরা মুখ দেখবে।

নিপুণ রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় জানান, মেয়েটি তিনদিন ধরে এখানে রয়েছে। বলছ আমার ছেলেকে নাকি বিয়ে করেছে। ছেলে বাড়িতে আসুক, তার মুখে শুনে সিদ্ধান্ত নিবো।

নিপুণের চাচা জগদীশ চন্দ্র জানান, নিপুণকে বাড়িতে আসতে বলা হয়েছে। ঘটনা যদি সত্য হয়, তাহলে আমরা নিপুণের সঙ্গে তার বিয়ে দিবো।

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, ঢাকায় থাকার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। উভয় পক্ষ বসে একটা সিদ্ধান্তে আসা উচিত।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬