দ্বিতীয় দফায় বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

১৪ জুলাই ২০২২, ০১:৫৯ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহিত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২০ জুন এক অফিস আদেশের মাধ্যমে প্রথম দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। সে সূচি অনুযায়ী ৬ জুলাই ফরম পূরণের এবং ৭ জুলাই ফি পরিশোধের শেষ দিন ছিল। এর আগের সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

বৃহস্পতিবার দেওয়া অফিস আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি দেওয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

এর আগে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।

৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬