এবার পরীক্ষার খাতায় লেখা ‘জ্বালা অন্তরে জ্বালা’

০১ জুলাই ২০২২, ০৪:২০ PM
পরীক্ষার সেই খাতা

পরীক্ষার সেই খাতা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার কক্সবাজারে পরীক্ষার উত্তরপত্রে এক শিক্ষার্থী লিখেছেন, আজকে আমার মন ভালো নেই, মাসুদ ভালো হয়ে যাও। এছাড়াও তিনি খাতায় কাদেরের তিনটি সূত্র লিখেছেন। 

বুধবার কক্সবাজার সিটি কলেজের একটি পরীক্ষার খাতা থেকে এসব তথ্য জানা যায়। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, এই নামের কোনো তাদের কোন শিক্ষার্থী নেই এবং সেইদিন যুক্তিবিদ্যার পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

ফাঁস হওয়া পরীক্ষার ওই খাতায় দেখা যাচ্ছে, ২৯ জুন (বুধবার) কলেজের মানবিক শাখার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষার্থীর নাম মিসকাত চৌধুরী, রোল নম্বর ৯৮০। ফাঁস হওয়া উত্তরপত্রে কক্সবাজার সিটি কলেজের নাম, লোগো এবং সিটি কলেজের সিলও রয়েছে।

উত্তরপত্রে প্রথম পাতায় ১নং প্রশ্নোত্তরে লেখা রয়েছে, ‘আজকে আমার মন ভালো নেই’, ২নং প্রশ্নোত্তরে ‘কাদেরের তিনটি সূত্র লেখা হলো:

১/ “জ্বালা অন্তরে জ্বালা”!!

২/ “আমরা করোনার চেয়ে শক্তিশালী”!

৩/ “কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে!”

    “ব্যানারে লিখো নাম মুছে যাবে!”

    “পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে”!

    “হৃদয়ে লিখো নাম রয়ে যাবে”!

৩নং প্রশ্নোত্তরে ওই পরীক্ষার্থী লিখেছেন, মাসুদ ভালো হয়ে যাও।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ক্যথিং অং জানান, ছবি ফাঁস হওয়ার পরে বিষয়টি তদন্ত শুরু করি। তদন্তে জানা গেছে, ওই নামের কোনো শিক্ষার্থী আমাদের কলেজের দ্বাদশ শ্রেণিতে নেই। খাতায় শিক্ষকের যে দস্তখত রয়েছে, তাও আমাদের কলেজের কোনো শিক্ষকের নয়। আর ওইদিন যুক্তিবিদ্যার পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। কেউ দুষ্টুমি করে এমন কাণ্ড ঘটিয়েছেন।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence