একাদশে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৯ মে ২০২২, ১২:৪১ PM
একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো © ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার (১০ মে) পর্যন্ত একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ সময় থাকলেও এ সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। রবিবার (০৮ মে) রাতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কান্তি সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাবোর্ড সমূহের আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটে লগইন করে আগামী ১৭ মে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে অনুরোধ করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

আরও পড়ুন: একাদশে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১০ মে

বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

এর আগে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

এবারের এসএসসি পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হয়।

হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence