একাদশে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১০ মে

০৬ মে ২০২২, ১০:২২ AM
একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১০ মে

একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১০ মে © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কলেজ-মাদ্রাসাগুলো একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে গত ১২ এপ্রিল থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। ১০ মে বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রশ্ন সব জেলায় পাঠানো শেষ

নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

এর আগে, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950