উচ্চমাধ্যমিকের পাঠ্যবইয়ে কলসিন্দুরের নারী ফুটবলারদের গল্প

০৬ মার্চ ২০২২, ০৪:৪৩ PM
উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রথম পত্র

উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রথম পত্র © সংগৃহীত

ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা নারী ফুটবলারদের গল্প এবার জায়গা করে নিল দেশের পাঠ্যবইয়ে। নতুন শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে উঠে এসেছে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তোহুরা খাতুনদের জীবন যুদ্ধ ও সাফল্যের কথা।

নিজেদের ফুটবল জীবনের গল্প পাঠ্যবইয়ে জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানজিদা-মারিয়ারা।

সানজিদা আক্তার তার ফেসবুকে লিখেছেন, কলসিন্দুরের এলাকার মেয়ে হিসেবে আমি গর্ব অনুভব করছি। কলসিন্দুরের নারী ফুটবলারদের ইতিহাস উচ্চমাধ্যমিকের ইংরেজি পাঠ্যবইয়ে জায়গা করে নিল।

হাইস্কুলের ইংরেজি পাঠ্যবইয়ে কলসিন্দুরের নারী ফুটবলের একটি বিশেষ পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুর্ধ্ব-১৯ নারী সাফজয়ী দলের অধিনায়ক মারিয়া মান্দা ফেসবুকে লিখেছেন, এইচএসসি লেভেলের ইংরেজি প্রথম পত্র বোর্ড বইয়ের সিলেবাসে তুলে ধরা হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের ফুটবল মেয়েদের ইতিহাস। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও কর্তৃপক্ষকে। আমি অনেক কৃতজ্ঞ।

শুধু নারী ফুটবল দলই নয়, এবারের ইংরেজি পাঠ্যবইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাতারু ব্রজেন দাস ও এভারেস্ট জয়কারী নিশাত মজুমদারের সাফল্যের গল্পও তুলে আনা হয়েছে।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950