ফেলের জন্য শিক্ষার্থীকে নয়, অস্বাভাবিক পরিস্থিতে দায়ী করলেন প্রধানমন্ত্রী

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অকৃতকার্যদেরকেও জানিয়েছেন সান্তনা। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। 

সেখানে তিনি বলেন, ‘যারা কৃতকার্য হয়েছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। যারা হতে পারেনি, আমি মনে করি যে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে পরীক্ষা হয়েছে। কাজেই এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। 

‘সে ক্ষেত্রে অভিভাবকদের বলব, এদের জন্য আপনারা সুযোগ করে দেবেন, তাদের আদর দিয়ে, ভালোবাসা দিয়ে। অকৃতকার্য হওয়া তাদের অপরাধ না। বিশ্বব্যাপী এ সমস্যাটা হচ্ছে।’

করোনাভাইরাসের মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রেখে সীমিত পরিসরে হলেও পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তার ফলে আজকে রেজাল্ট আমরা দিতে পারছি। ৪৪ দিনের মধ্যে আপনারাই রেজাল্ট দিতে পারলেন। বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এ কারণে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্টটা দিতে পেরেছেন।’

এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950