আলিম পরীক্ষার তিন বিষয়ের তারিখ পরিবর্তন

০৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ PM

© ফাইল ফটো

অনিবার্য কারণে চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা গত ২ ডিসেম্বর শুরু হয়েছে। তিনটি বিষয়ের পরীক্ষা পেছানোয় ১৯ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর।  

এ বছর ১১ শিক্ষা বোর্ডে নয় হাজার ১৮৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১ কেন্দ্রে পরীক্ষা দেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন।  

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় এক লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নিচ্ছেন।

সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950