রাজধানীতে গাড়ির ধাক্কায় নটরডেম শিক্ষার্থী নিহত

২৪ নভেম্বর ২০২১, ০১:৩৩ PM
নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের গোলচত্ত্বরে হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক মো. রাসেলকে (২৭) আটক করেছে পল্টন থানা পুলিশ।

নিহত নাঈমকে উদ্ধার করে নিয়ে আসা হকার জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের গোলচত্ত্বরে রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। পাশে থাকা পুলিশের এক সদস্য ঘাতক গাড়ির চালক ও গাড়িটি জব্দ করে। আমরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কবি নজরুল কলেজের ২য় বর্ষের ছাত্র ফাহিম জানান, তার গায়ে নটরডেম কলেজের লোগোযুক্ত পোশাক রয়েছে। তার সঙ্গে কলেজ ব্যাগ ছিল। পুলিশের কাছে তার মোবাইল ও কলেজ আইডি রয়েছে। ব্যাগে থাকা জন্ম নিবন্ধন দেখে তার নাম নাঈম হাসান জানা যায়। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমষপুর মিয়াজীবাড়ী। বাবার নাম মো. শাহ আলম দেওয়ান।

এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। চালক ও গাড়ি জব্দ করা হয়েছে। বিষয়টি পরে জানানো হবে।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950