অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২২ নভেম্বর ২০২১, ০৫:৫০ PM

© ফাইল ছবি

সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট‍্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ডিনা (১৮) রাজধানীর শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী। সাভারের মুশুরি খোলার চর তুলাখুলি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে সে। 

পুলিশ জানায়, দুপুরে ফাতেমা ব্যাটারি চালিত অটোরিকশায় করে সাভার বাজার বাসস্ট‍্যান্ড থেকে রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাবার পর ফাতেমার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন‍্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ট্যাগ: মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬