এইচএসসি-সমমানের পরীক্ষা দেবে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

১৭ নভেম্বর ২০২১, ০৯:৪২ PM

© ফাইল ছবি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশ থেকে অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৪ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। আর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। 

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর শুরু হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারে উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী নিবন্ধন করলেও তাদের মধ্যে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। সে হিসেবে প্রায় ১১ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী এই স্তর থেকে ঝরে পড়েছে। 

বোর্ড সূত্র জানিয়েছে, এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩২ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ১৪ হাজার ৭০৪ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন, বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন, সিলেট বোর্ডে ৬২ হাজার ৭৯২ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৪ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৭০ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী রয়েছে। 

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৮ হাজার ৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা রয়েছে। 

সবমিলিয়ে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৪ হাজার ৬২৯ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসছে।  

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এর আগে মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ড প্রধানদের নিয়ে বৈঠক হয়েছে। বোর্ড সংশ্লিষ্টরা তাদের বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। শিক্ষামন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন।  

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950