কলেজ ছাত্রাবাসের বারান্দার মেঝে দেবে ৮ ছাত্র আহত

১৭ নভেম্বর ২০২১, ১০:১৭ AM
বারান্দার মেঝে দেবে গিয়ে বের হয়ে এসেছে নর্দমা।

বারান্দার মেঝে দেবে গিয়ে বের হয়ে এসেছে নর্দমা। © ছবি : সংগৃহীত

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে বারান্দার মেঝে দেবে গিয়ে বের হয়ে এসেছে নর্দমা। আর এই ঘটনায় আট ছাত্র আহত হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

১৫ নভেম্বর দিনগত রাতে পটুয়াখালী সরকারি কলেজের তিনতলা বিশিষ্ট শেখ কামাল ছাত্রাবাসের বারান্দার মেঝে হঠাৎ দেবে যায়। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল।

তিনি বলেন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন তিন সদস্য বিশিষ্ট একটি গঠন করেছেন। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মতিউর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, এরই মধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেঝেতে বালি ভরাটসহ অন্য সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছি। মূলত কলেজ কর্তৃপক্ষ ড্রেজার দিয়ে মাঠে বালি ভরাট করার সময় পানি বের হওয়ার যে পাইপ দিয়েছিল, তা হোস্টেল ভবনের পাশে দেওয়ায় ভবনের গ্রেড ভিমের নিচ থেকে বালু ধুয়ে চলে যায়। এ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬