হিজাব পরে সিম কার্ড বিক্রি করছেন এইচএসসি পরীক্ষার্থী

১৫ নভেম্বর ২০২১, ০৪:৫৭ PM
রাস্তার পাশে সিম কার্ড বিক্রি করছেন শম্পা

রাস্তার পাশে সিম কার্ড বিক্রি করছেন শম্পা © টিডিসি ফটো

কখনো মেঘ, কখনো রোদ; আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মাঝে রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে রাস্তার একপাশে টেবিল নিয়ে বসে আছেন হিজাব পরিহিত এক নারী। আর তার টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন লোকজন।

দূর থেকে  টেবিল দেখেই বুঝা যাচ্ছিল কিছু একটা বিক্রি করছেন তিনি। কাছে গিয়ে তার পরিচয় এবং কি করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নাম শম্পা। আমি স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি সিম বিক্রির কাজও করছি।’ 

রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষা দিবেন। কিন্তু সংসারে অবদান রাখতে সৎ পথে উপার্জনের এই পথে বের হয়েছেন তিনি। শম্পা বলেন, আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি স্ত্রী হিসেবে সংসারে অবদান রাখতে সিম বিক্রি করছি। 

নিজের পায়ে দাঁড়াতে অন্য নারীদের কাজ করতে উৎসাহ দিয়ে শম্পা বলেন, ‘আমি হিজাব পরেই ব্যবসা করছি। এতে আমি মোটেও লজ্জিত নই। আর এখন পর্যন্ত  কোনো বাধার সম্মুখীন হইনি। অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে নারীরা এমন যেকোনো কাজ করতে পারেন।’

সম্পার এমন কাজকে ইতিবাচক চোখে দেখছেন ক্রেতারাও। তার কাছ থেকে সিম কার্ড কিনতে আসা ইসমাইল নামের একজন ক্রেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনেক সময় অভাবের তাড়নায় নারীরা নানা অপরাধে জড়িয়ে পড়েন। কিন্তু, তিনি (শম্পা) নারী হয়েও নিজের শালীনতা রক্ষা করে ব্যবসা করছেন—  এটি সত্যিই প্রশংসনীয়।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে নারীরা কাজ করলে সেটাকে ছোট করে দেখা হয়। এটি কখনো উচিত নয়। বরং সমাজ এবং দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের শ্রমকে কাজে লাগানো উচিত। শম্পার কাজ আমার ভালো লেগেছে।’

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950