এইচএসসি পরীক্ষা

২৫ নভেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধের প্রস্তাব

১০ নভেম্বর ২০২১, ১১:২২ PM

© ফাইল ফটো

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত অভ্যন্তরীণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা গ্রহণসহ নানা বিষয়ে বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ প্রস্তাব দেন।

এদিকে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬