গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

২৭ অক্টোবর ২০২১, ১২:১১ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় তাহমিনা আক্তার সোনিয়া (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সোনিয়া উপজেলার আবদুল ওয়াহাব কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়ে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, জানতে পেরেছি সে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করেময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তাহমিনা ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারের অন্য সদস্যদের দাবি, মানসিক রোগী ছিল সোনিয়া। একেক সময় একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার ও কবিরাজ দিয়ে বিগত তিন-চার মাস ধরে তার চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নি তার।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬