শিশুসন্তানসহ কলেজে আসায় ৩ ছাত্রীকে বের করে দিলেন অধ্যক্ষ

২৫ অক্টোবর ২০২১, ০২:৫৬ PM
 রাণী ভবানী সরকারি কলেজ

রাণী ভবানী সরকারি কলেজ © ফাইল ছবি

নাটোরের রাণী ভবানী সরকারি কলেজে শিশুসন্তান নিয়ে অনুষ্ঠানে আসায় ৩ শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ ও অপর এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হলে প্রতিবাদের ঝড় উঠেছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে ওই কলেজেরই মেহজাবিন ময়ুরী ও উম্মে হাবিবা নামের শিক্ষার্থী তাদের আইডি থেকে দুই শিক্ষকের ছবিসহ ‘এমন শিক্ষকের হাত ধরে কীভাবে এগোবে নারী শিক্ষা’ শিরোনামে পোস্ট দিলে ফেসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

এছাড়া কমেন্টস বক্সে অনেকে এর প্রতিবাদ করতে সবাইকে আহ্বান জানান। এছাড়া ঘটনাটি জানার পর ক্যাম্পাসজুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থী উম্মে হাবিবা জানান, ২১ অক্টোবর ওই কলেজে অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাচ্চা নিয়ে প্রবেশ করায় তিনজন মা শিক্ষার্থীকে বের করে দেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর ও অধ্যক্ষ মঞ্জুরা বেগম ও একই বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন।

ওই তিন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলেও শুধু সঙ্গে বাচ্চা থাকায় তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান শিক্ষার্থী উম্মে হাবিবা।

সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন বলেন, অনুষ্ঠানে বাচ্চারা কান্নাকাটি করায় অনুষ্ঠান বিঘ্ন হচ্ছিল তাই আমি তাদের সেখান থেকে বের হয়ে একটু ঘুরে আসতে বলেছি। তাদের সাথে ছবিও তুলেছি। বের করে দেওয়া হয়নি। আমি তাদের অনুরোধ করেছি মাত্র। তবে এখনো পোস্টটি দেখিনি তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।

অধ্যক্ষ মঞ্জুরা বেগম বলেন, এমন কোনোই ঘটনা ঘটেনি। কিছুদিন আগে কলেজটিতে যোগদান করেছি। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনি নাম ঠিকানা দেন। তাদের সঙ্গে কথা বলি। তারা যে ভাষায় ফেসবুকে পোস্ট দিয়েছে তা কোনো শিক্ষার্থীর ভাষা হতে পারে না।

নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলেছি। তাদের কাছে ঘটনা শুনে বিষয়টি খতিয়ে দেখব।

ট্যাগ: অধ্যক্ষ
উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত
  • ২৩ মার্চ ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা
  • ২৩ মার্চ ২০২৬
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence