আবারো এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

২৩ অক্টোবর ২০২১, ১২:০৭ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আবার সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল ২৪ অক্টোবর রোববার থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর এসএমএস পাওয়া শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন আগামী ২ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের কাজ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় আবার বাড়ানো হলো।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬