সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

২২ অক্টোবর ২০২১, ০৩:৪০ PM

© সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার জিল্লুর রহমান ফ্লাইওভারের উপরে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফায়জুল ইসলাম খান উল্লাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক।

নিহত ফায়জুল ময়মনসিংহের গফরগাঁওয়ের মৃত রবিউল আলম খানের ছেলে। উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ফায়জুল পরিবারসহ রাজধানীর মিরপুরে থাকতেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, সকালে ওই যুবক মিরপুরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে ক্যান্টনমেন্ট জিল্লুর রহমান ফ্লাইওভারে পেছন থেকে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ধাক্কা দেওয়া প্রাইভেটকারটি এখনও শনাক্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। আর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।     

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬