এমসি কলেজ ছাত্রাবাসে পুলিশের তল্লাশি

২০ অক্টোবর ২০২১, ০৬:৩৬ PM
এম সি কলেজ, সিলেট

এম সি কলেজ, সিলেট © ফাইল ছবি

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে বহিরাগত আছে সন্দেহে তল্লাসি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে শাশাহপরাণ থানা পুলিশের একাধিক টিম রাত দেড়টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষে তল্লাশি চালায়। তবে তল্লাসি শেষে পুলিশ জানিয়েছে, কোন বহিরাগতকে ছাত্রাবাসে পায়নি তারা।

গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার পর থেকে নজরদারিতে রয়েছে কলেজের ছাত্রাবাসটি। ছাত্রাবাসে বসবাসরত বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। কিন্তু সম্প্রতি ছাত্রবাসে কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান নিয়েছে এমন খবরে নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। এরপরই পুলিশের সহায়তায় গতকালের অভিযান হলো।  

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ছাত্রাবাসে বহিরাগতরা অবস্থান করছে বলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তবে পুলিশ অভিযান চালিয়ে বহিরাগতদের পায়নি। ওই সময় ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন বলেন, রাতে আমরা খবর পেয়েছি ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান নিয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় অভিযান চালালে বহিরাগতদের পাওয়া যায়নি। বহিরাগতদের অবস্থানের তথ্য সঠিক ছিল না।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬