পূজায় নতুন জামা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

১২ অক্টোবর ২০২১, ০২:৪৩ PM
নিহত কনক সরকার

নিহত কনক সরকার © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পূজা উপলক্ষে নতুন জামার শখ পূরণ করতে পারেননি বাবা-মা। তাই অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কনক সরকার (১৮) নামে এক কলেজছাত্র। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনয়নের ছোটকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, পূজার কেনাকাটার জন্য বাবার কাছে কম টাকা পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে কনক।

নিহত কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। তিনি হাটকড়ি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাটরা ইউনয়নের ছোটকঞ্চি গ্রামের ইউপি সদস্য উত্তম কুমার।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। বাবা তাকে এক হাজার টাকা দেন। এ নিয়ে বাবার সঙ্গে কনকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা বাইরে থেকে ফিরে এসে বাকি টাকা দিতে চান।

তিনি আরও বলেন, এ ঘটনার পর কনক ঘরের দরজা বন্ধ করে দেয় এবং উচ্চস্বরে গান বাজাতে থাকেন। অনেকক্ষণ এভাবে চলার পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে কনকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ কনকের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence