সরকারি ৩২ কলেজ পেল নতুন অধ্যক্ষ

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ © ফাইল ছবি

সারাদেশে ৩২টি সরকরি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের এসব সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।    

নতুন পদায়নকৃতদের আগামী ৫ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, রাজধানীর তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে একই কলেজে উপাধ্যক্ষ তালাত সুলতানাকে। রাজধানীর অপর এক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক হোসনে আরা খাতুন।

বরিশালের কলেজগুলোর মধ্যে চাখারের ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যপক মোহাম্মদ আবদুর রব। এছাড়া আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ পদে ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক মো. মাসুদ রেজা, সরকারি আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম পদায়ন পেয়েছেন।

বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ পদে ভোলা সরকারি কলেজের অধ্যাপক আবদুল গফুর, ঝালকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ পদে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী, পিরোজপুরের সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ পদে বরিশাল গৌরনদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ নিজামুল হায়দার, পিরোজপুর ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের মো. অধ্যাপক আমানুল্লাহ খান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক নূরতাজ আরা, ফেনীর পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু কাওছার মোহাম্মদ হারেছ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ পদে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মিছবাহুদ্দীন আহমদ, নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ পদে চৌমুহনীর সরকারি ছালেহ আহমেদ কলেজের অধ্যাপক মোহাম্মদ হানিফ, নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ পদে মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

গোপালগঞ্জ জেলার কলেজগুলোর মধ্যে নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর এবং কাশিয়ানির রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক নিত্যানন্দ রায়।

ঢাকা বিভাগের অপর দুই জেলা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আসীম কুমার সাহা এবং মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ ড. মো. রেজাউল করিম।

খুলনা বিভাগের মধ্যে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান। সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মাসুদা সুলতানা।

এছাড়া জেলার সরকারি এল বি কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন নায়েমে কর্মরত অধ্যাপক খান রফিকুল ইসলাম, আজম খান বাণিজ্য কলেজের অধ্যক্ষ হয়েছেন খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা।

এই বিভাগের অন্যান্য জেলার মধ্যে যশোর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপক নার্গিস শিরীন, বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ পদে এসেছেন নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুল আলম খান এবং সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কলাম আজাদ।

এছাড়া মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক মো. আবদুস সাত্তার, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. আজমল গণি এবং কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক মো. বাদশা জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন এই লিংকে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950