কাপ্তাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২২ PM
কাপ্তাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

কাপ্তাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন © টিডিসি ফটো

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ৪ দফা বাস্তবায়নে কাপ্তাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান গেইটের সামনে ছাত্র-শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তার্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে পরির্বতন অযৌত্তিক।

এ সময় বক্তারা বিএনবিসি ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান, ছাত্র, শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধানের জোর দাবি জানিয়ে এবং মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ও আহবায়ক ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আব্দুল আলী (কাপ্তাই সাংগঠনিক জেলা)।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। এ আরও সময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ সদস্য সচিব প্রকৌশলী আবুল হোসেন মিয়া, বাদল চন্দ্র সন্নাসী, সাধন চাকমা ও আইডিইবি দপ্তর সম্পাদক অমরজ্যাতি চাকমা প্রমুখ।

মানববন্ধন শেষে ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয় বরাবর কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি

হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৪২ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২ 
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬