রেজিস্ট্রেশন ও বিভাগ পরিবর্তনে অনিয়ম; ৯ অধ্যক্ষের শাস্তি

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © ফাইল ফটো

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভাগ পরিবর্তনে অনিয়মের অভিযোগে রাজধানীর ৯ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন হলেও এ কলেজগুলোর বিভাগ পরিবর্তন করা ৩০ জন শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের ব্যবস্থা নেননি অভিযুক্ত অধ্যক্ষরা। তাই তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে ৫ সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

অভিযুক্ত কলেজগুলো হচ্ছে, সিদ্বেশরী গার্লস কলেজে, ঢাকা কমার্স কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা ইস্টার্ন কলেজ, রাজধানী মহিলা কলেজ, সরকারি মোল্লার টেক উদয়ন কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ এবং রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই কলেজগুলোর অধ্যক্ষরা ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলেজগুলোতে ভর্তি হওয়া ও রেজিস্ট্রেশন করা ৩০ জন শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ করেননি। যথা সময়ে বিভাগ পরিবর্তনের ব্যবস্থা না নেওয়া কলেজগুলো অধ্যক্ষদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬