এবার এইচএসসির ফরম পূরণ করেছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৩ PM
এইচএসসির ফরম পূরণ করেছে ১৪ লাখ শিক্ষার্থী

এইচএসসির ফরম পূরণ করেছে ১৪ লাখ শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে ফরম পূরণ করেছেন ১৪ লাখের বেশি শিক্ষার্থী, যা গত বছর থেকে ৪১ হাজার বেশি। আন্তঃশিক্ষা বোর্ড থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার জন্য এবার মোট ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। গতবছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফর্ম পূরণ করেছেন। এবার অনলাইনে ফরম পূরণ করার পাশাপাশি বোর্ডের ফি মোবাইলের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। করোনার এই সময়ে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে পরীক্ষা নেয়ার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি।’

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার কয়েক দফা স্থগিত করে গত ১২ আগস্ট থেকে ফর্ম পূরণ শুরু হয়। শেষ হয় ৪ সেপ্টেম্বর।

এবার ঢাকা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৬ হাজার ৯৭৮ জন। চট্টগ্রাম বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৯৬ হাজার ৮১২ জন। কুমিল্লা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭১১ জন। দিনাজপুর বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১৩ হাজার ৩০৬ জন। যশোর বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৪৫৬ জন। ময়মনসিংহ বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৯ হাজার ৩০৭ জন। রাজশাহী বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ জন। সিলেট বোর্ডে ফর্ম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন।

মাদ্রসা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ১১ হাজার ১৩৭ জন। কারিগরিতে ঢাকা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

করোনাভাইরাস মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। তবে এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় বন্ধ বাড়িয়ে করা হয়েছে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence