২০২২ সালের এইচএসসির সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২৯ আগস্ট ২০২১, ১১:২৫ PM
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ © ফাইল ছবি

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা ও অ্যাসনাইমেন্ট প্রকাশ করে।

মাউশির অফিস আদেশে জানানো হয়, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত করা এবং ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে সপ্তম সপ্তাহের কয়েকটি বিষয়ের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে।

বিষয়গুলো হচ্ছে— ইংরেজি, পদার্থ, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি।

সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে শুরু করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল আঞ্চলিক পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬