এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

২৫ আগস্ট ২০২১, ১০:১৯ PM
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল © ফাইল ফটো

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে হবে এবং আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

এর আগে, প্রতিষ্ঠানগুলোতে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে বলা হয়েছিল। একইসঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি পরিশোধের সময় দেওয়া হয়েছিল।

গত ১২ আগস্ট থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়। বোর্ড জানিয়েছে, ফরম পূরণের জন্যে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না।

গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950