২০২১ সালের এইচএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২৪ আগস্ট ২০২১, ০৫:১০ PM

© ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। একইসঙ্গে অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

এর আগে ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ২০২১ এর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসইনমেন্টগুলোর মধ্যে পাঁচ সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞন, সমাজকর্ম, ভুগোল, ফিন্যান্স ব্যাকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, আরবি, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন এবং গুচ্ছ-৩ এর রাসয়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট আঞ্চলিক পরিচালকদের পাঠানো হলো। এ কার্যযক্রম শুরু হবে মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে।

নির্দশনায় বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬