এইচএসসির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু আজ

২৩ আগস্ট ২০২১, ০১:৪৬ PM
 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর © লোগো

আজ সোমবার থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রোববার মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলছে। শিখন কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।
 
অ্যাসাইনমেন্টগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত। এসব বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহামারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর মার্চে মহামারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খুলেনি। দেড় বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950